মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

Share the post

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় দেন। এসময় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। নেজাম উদ্দিন ভুজপুর থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুই ধারায় নেজাম উদ্দিনের সাজা হয়েছে। এর মধ্যে ৯ (১) ধারায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া ৯ (৪) (খ) ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ জুন ২০১৯ ভিকটিম শিশুর মা বাড়িতে না থাকার সুযোগে তার জন্মদাতা বাবা শিশুটিকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এ ঘটনা জানার পর ভুজপুর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

জানা গেছে, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]