শরণখোলায় আওয়ামীলীগ নেতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

Share the post

মোঃ নাজমুল ইসলাম সবুজ,শরণখোলা প্রতিনিধি:  শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে যুবলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম. এ খালেক খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আকন আলমগীর, গোলাম মোস্তফা মধু, আবুল হোসেন নান্টু, শ্রমিকলীগ নেতা হেলাল তালুকদার, তাইজুল ইসলাম মিরাজ, যুবলীগ নেতা মাসুম তালুকদার, রুহুল আমিন হাওলাদার, জাহিদ মোস্তফা, সেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান বিপ্লব, আকন্দ ইব্রাহীম সুমন, তাতীলীগ নেতা শাহিন হাওলাদার, মনির হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জমসেদ আলী জিকু ও মাহাবুব মোল্লা। বক্তারা জাহাঙ্গীর কবির বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, তার জীবনি থেকে নতুন প্রজন্মের নেতা কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পাঁচ রাস্তার মোড় বাদল চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুরুপ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গতঃ জাহাঙ্গীর কবির বাবুল উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]