সুনামগঞ্জে নৌ-পথের তিন চাঁদাবাজ আটক

Share the post

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নৌপথের তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুরমা নদীতে চাঁদাবাজিকালে বল্লবপুর এলাকা থেকে নৌ পুলিশের এস আই রকিবুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, শহরের নতুনপাড়ার প্রেমানন্দ বর্মনের ছেলে নয়ন বর্মন (২০), অনিল দাসের ছেলে অনিত দাস (১৮), মৃত সচীন্দ্র দাসের ছেলে সঞ্জয় দাস (২০)। টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম জানান, সুরমা নদীতে পন্যবাহী নৌকা থেকে বিআইডব্লিউ এর নামে রশিদের মাধ্যমে অবৈধভাবে চাঁদা আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল নিয়ে অভিযান করে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হই। চাঁদাবাজ তিনজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]