আল-হেরা হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

Share the post

 আব্দুল আহাদ ।। গাজীপুর প্রতিনিধি   :     করোনাভাইরাসের বিস্তার কমাতে বাংলাদেশ সরকার এবার ‘নো মাস্ক নো সার্ভিস’, অর্থাৎ মাস্ক পরিধান ছাড়া কাউকে কোন সেবা দেয়া হবে না বলে নির্দেশনা জারি করেছেন।এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন পরিচালিত আল-হেরা হাসপাতাল। রোববার সকালে গাজীপুরের শ্রীপুরের বৈরাগীরচালা এলাকায় দেওয়ান আলী মেমোরিয়াল একাডেমি ও হযরত ফাতেমাতুজ জহুরা রাঃ জামে মসজিদ প্রাঙ্গনে আল-হেরা হাসপাতালের পক্ষ থেকে প্রায় ১ হাজার জনকে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল-হেরা হাসপাতালের নির্বাহী পরিচালক আলীম মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক(বিপনন) মাহমুদুল বারী, দেওয়ান আলী মেমোরিয়াল একাডেমির পরিচালক এস এম ফরহাদ মিয়া,উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ শরীফুল ইসলাম,ফাতেমাতুজ জহুরা জামে মসজিদের সভাপতি হাজী মোঃ মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘরের বাইরে মাস্ক পরার বিষয়টি সরকারি নির্দেশনায় আগে থেকে থাকলেও সম্প্রতি মানুষের মধ্যে এই নিয়ম মানার ক্ষেত্রে শিথিলতা দেখা যায়।তারই ধারাবাহিকতায় আল-হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃমুহাম্মদ আবুল হোসাইন করোনা মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ ধরে শীতের প্রকোপ শুরু হওয়ায় করোনা ভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ আসতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।তাই উপস্থিত সবাইকে সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরিধান করার জন্য জোর তাগিদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]