সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ): আজ থেকে ঠিক ৩ বছর আগে প্রতিষ্ঠিত হয় সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম নামে একটি মানবতার সংগঠন। যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২ নভেম্বর ২০১৭ সালে আর এই সংগঠনটি গঠিত হয় অবহেলিত সন্দ্বীপ কে রক্ত লাল ভালোবাসার মধ্যে এগিয়ে নেওয়ার জন্য। আজ থেকে ঠিক এক দশক আগেও কোনো রোগীর রক্তের প্রয়োজন হলেই শঙ্কায় জেঁকে বসত স্বজনদের মনে কোথায় মিলবে রক্ত। উপায়ান্তর না দেখেই অনেকেই ধারনা দিতেন পেশাদার রক্তদাতাদের কাছে। টাকা দিয়ে কেনা রক্ত রোগীর শরীরে দিয়ে সাময়িক প্রয়োজন মিটলেও ভর করতো আরেক দুশ্চিন্তা। রোগ সারাতে আরেক রোগী আক্রান্ত হচ্ছে না তো? আশার কথা রক্ত নিয়ে দুশ্চিন্তার সময় এখন অতীত। আর এখন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের একদল তরুন সারাক্ষণ অপেক্ষায় থাকেন একটি আহ্বানের জন্য। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন খবর পেলেই রোগীর ঠিকানা নিয়ে ছুটে যান হাসপাতালে আর রক্ত দিয়ে ফিরেন হাঁসিমুখে। চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার একদল তরুণের এটি এখন রুটিন কাজ।স্বেচ্ছায় রক্তদাতারা মানুষের পাশে থাকতে গড়ে তুলেছেন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম নামে একটি মানবতার সংগঠন আর এই সংগঠনের সদস্যরা রক্ত দানের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা ছুটে বেড়ান মানুষের জীবন বাঁচাতে। সন্দ্বীপের রক্তদাতা সংগঠন গুলোর মধ্যে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম সংগঠনের ফেসবুক (ফলোয়ার) বেশি তারা প্রতিদিন গড়ে কমপক্ষে ৪/৫ জন কে রক্ত দেন। এতো চাহিদা সামাল দেন কি ভাবে? এই প্রশ্নের উত্তরে সংগঠনের প্রধান উপদেষ্ঠা জ্বনাব খোদাবক্স সাইফুল মুখে হাসি নিয়ে বলেন, আমাদের প্রতি সন্দ্বীপের মানুষের এখন প্রত্যাশা অনেক বেশি, সামাল দেওয়া কঠিন বটে তবে পারছি তো।কারন আমাদের বড় শক্তি আমাদের সংগঠনের সদস্যরা এবং আমাদের ফেসবুক ফলোয়ার। ফেসবুকে রক্তের আহ্বান পোষ্ট করলেই আমাদের সদস্যরা যোগাযোগ শুরু করে। তারপর আমাদে নির্দেশনায় রক্তদাতা পোঁছে যান রোগীর কাছে। রক্তদান ছাড়াও সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম সন্দ্বীপের ভিবিন্ন ধরনের মানবতার কাজে এগিয়ে আসেন।শীতবস্ত্র বিতরন,গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরন বিতরন,ফ্রি ব্লাড গ্রুফিং রক্তদানে জনসাধারণকে সচেতন করা, অসহায রোগীকে সাহায্য করা ছাড়াও নানা ধরেনের মানবতার কাজ করেন। শুভেচ্ছা ও অভিবাদন ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]