উড়িরচর বাংলা বাজার মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি শাহীন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত

Share the post

জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো উড়িরচর বাংলা বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন।এতে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে শাহীন, সহ-সভাপতি পদে সুফিয়ান ব্যাপরী,এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্লিন ইমেজ খ্যাত জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন (রাজিব),এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজ।সভাপতি পদে নির্বাচিত আনারস মার্কার প্রাপ্ত ভোট -৬১,তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ার মার্কার প্রাপ্ত ভোট-৪৭,সহ-সভাপতি পদে নির্বাচিত মাছ মার্কার প্রাপ্ত ভোট ৬৮তাহার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আম মার্কার প্রাপ্ত ভোট -৩৮,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত কলস মার্কার প্রাপ্ত ভোট ৬১ তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার প্রাপ্ত ভোট ৪৭, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ময়ূর মার্কার প্রাপ্ত ভোট ৬৪তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রাপ্ত ভোট ৪৭।নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব,জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,সবাইকে সাথে নিয়ে মালিক ও ব্যবসায়ী সমিতির অধিকতর উন্নয়ন কর্মসূচী হাতে নেওয়া হবে।যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচিত করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৩টায়।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকতা মোঃ বেলাল ও অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকতা মোঃ আতিক।সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করেন উড়িরচর পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]