স্কটল্যান্ডকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করল বাংলাদেশ

Share the post

নিজস্ব প্রতিবেদক বরিশাল( আকাশ ): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম দুই খেলায় টানা জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় দলটি ও মঙ্গলবার স্কটল্যান্ডকে হারায় ৭ উইকেটে। টানা দুই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার লিগে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পটফেসরুমের উইটারেন্ড ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসানের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ৩০.৩ ওভারে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইজার শাহ। বাংলাদেশ দলের হয়ে ৫.৩ ওভারে ২০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন রকিবুল। এ ছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ৯০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারেই দলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া ২৫ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৭ রান করেন তাওহীদ হৃদয়। ১০ রান করেন শামিম হোসেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ যুব দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]