বোয়ালখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অস্ত্রসহ ২ ডাকাত কে আটক করেছে থানা পুলিশ। (১৯ জুলাই) রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনদ্বীপ কেরানী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সশস্ত্র ওই ডাকাতদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ১টি বিদেশী বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ১টি বড় রামদা, ২টি ছোরা উদ্ধার করেন। আটকরা হলেন- ১) আব্দুল হালিম প্রকাশ লালা (২৮) লোহাগড়া উপজেলার অজির ভিটা ৮ নং ওয়ার্ড, অলী মাষ্টার বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে ২) কামরুদ্দিন সবুজ (৩০) পটিয়া উপজেলার হুলাইন অলী ড্রাইভারের বাড়ী, ০২ নং ওর্য়াডের অলী আহাম্মদের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, থানার এসআই আরিফুর রহমান, এসআই সুমন কান্তি দে, এসআই নেছার আহমদ, এএসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই সামছুদ্দোহা সহ সংগীয় ফোর্সের সহায়তায় বোয়ালখালী থানাধীন খরনদ্বীপ এলাকার কেরানী বাজার খীলফরফরিতলা ব্রিজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উত্তরে গাছ বাগানের ভেতর এলাকায় ডাকাতি প্রস্তুতির উদ্দেশ্য সমবেত হওয়ার সময় গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্হলে পৌছিলে পুলিশের উপস্হিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করলেও অপর সহকারিরা পালিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় ধৃত ডাকাত দের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি পৃথক ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]