হাসপাতালে ভর্তি আল্লামা শফী মুহাম্মদ

Share the post

মিনহাজ উদ্দীন সিদ্দিকী (চট্টগ্রাম): হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বড় ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী শনিবার এ তথ্য জানান। মাওলানা আনাস মাদানী বলেন, গত কয়েক দিন ধরে কোনো কিছু খেতে না পারায় শারীরিক দুর্বলতার কারণে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে বাবাকে তাকে ভর্তি করা হয়। আনাস মাদানী আরও বলেন, কয়েকদিন ধরে মুখে কিছু খেতে পারছিলেন না বাবা। তিনি দুর্বল হয়ে পড়ায় শনিবার সন্ধ্যায় নগরীর সিএসসিআর এ ভর্তি করা হয়। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাকে রাইস ফিড ও স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি শংকামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হেফাজত আমীরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাওলানা আনাস মাদানী। প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]