সাভারে পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

Share the post
মো: শাকিল শেখ ,সাভার (ঢাকা):দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভারের বিরুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। এরআগে গতকাল (২৮জুলাই) সোমবার রাত সাড়ে ৯ টায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান। অপরজন হলেন একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। তিনি সোহেল রানা খোকনের সহযোগী বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশজুড়ে আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এছাড়া খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী আসামিদের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]