শীর্ষ সন্ত্রাসী সুহেলের খালার বাড়িতে মিললো চায়না রাইফেল

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামী  সোহেল মিয়া ওরফে সুহেলের খালার বাড়ি থেকে চায়নিজ রাইফেল, গুলিসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। এসময় সুহেলের খালাকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সোহেল মিয়া ওরফে সুহেলের খালা ফিরোজা বেগম (৪৫) ও আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া খাতুন (৫০)। এসময় তাদের কাছ থেকে ১টি সক্রিয় চাইনিজ রাইফেল, ১টি একনালা বন্দুক, ১টি পাইপগানের অংশ, ১টি কিরিচ, ১টি রামদা, শর্টগানের তাজা গুলি ৫ রাউন্ড এবং ১৪টি গুলির খোসা উদ্ধার করা হয়। সোমবার সকালে রায়পুরা থানায় সংবাদ সন্মেলনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
জানান যায়, রবিবার (২৭ জুলাই) দুপুরে  উপজেলার দূর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়া গ্রামে সুহেলের খালার বাড়িতে অভিযান চালায়।  এসময় পুলিশ টং ঘরের ভিতরে রক্ষিত শীতল পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল, একটি একনালা বন্দুক ও একটি পাইপগানের অংশ সহ কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। পরে সুহেলের খালা ফিরোজা স্বীকার করে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো তার ভাগ্নে সুহেল মিয়ার এবং সে অস্ত্রগুলো শীতল পাটির ভিতর লুকিয়ে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ বাংলাবাজার পত্রিকাকে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।  রায়পুরা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য, গত ২১ জুলাই রায়পুরার শ্রীনগর এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সোহেল মিয়া ওরফে সুহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]