কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের, প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যর প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন । ‘ আমার সোনার বাংলায় বৈষম্যর টাই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে  কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায়  অন্তর্ভূক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন  করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন— নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,মিসেস রমা রায়,মো: আব্দুল সত্তার খান, আজহারুল ইসলাম খান জালাল, মো: জাহিদুল ইসলাম রাজু, সুরজিৎ চৌধুরী, বিদ্যুৎদেব বর্মন, মো: মাহবুব রহমান প্রমুখ।
পরে বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]