এবারও দেশ সেরা এনকেএম হাইস্কুল, আনন্দ উচ্ছ্বাসে শিক্ষার্থীরা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : এসএসসির ফলাফলে এবারও সাফল্য অব্যাহত রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাই স্কুল এন্ড হোমসের শিক্ষার্থীরা। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩২০ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছেন। পাশের হার শতভাগ। এ সাফল্যের ফলে অর্জন করেছেন ঢাকা বোর্ডের ১ম স্থান।  বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে  এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমন হোসেন। ফল প্রকাশের পর উচ্ছ্বাসিত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও কর্তৃপক্ষরা।
স্কুলের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন,  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরই ঢাকা সহ সারাদেশের বোর্ড তালিকায় অন্যতম সেরা স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ১ম স্থান দখল করেছে। তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় বরাবরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা ফলাফল করছে। এবারও প্রায় শতভাগ পাসসহ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মূলত নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়েই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলাম।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটেরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফল সম্ভব হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমন হোসেন বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূল মন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে সমন্বয়। আবদুল কাদির মোল্লার সময়োপযোগী সঠিক দিক নির্দেশনা আর এক ঝাঁক তরুণ শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফলাফল অব্যাহত আছে।
স্কুলটি বর্তমানে ১৭৩ জন শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৬০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]