সন্দ্বীপ করোনা প্রতিরোধ কমিটির জরুরি মিটিং

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): দেশের বিচ্ছিন্ন দ্বীপ এলাকা সন্দ্বীপে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। সন্দ্বীপে যদি কারো দেহে করোনা আক্রান্তের আলামত দেখা দেয় তাদের জন্য প্রাথমিক ৫টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল করীম।গতকাল শনিবার সকাল ১১.৩০টায় কমিটি সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ।সভায় জানোনা হয় সন্দ্বীপ হারামিয়া ২০শয্যা হাসপাতালে ৫টি কক্ষে ৫টি আলাদা আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে।এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফ্লু কর্ণার চালু করা হয়েছে।

এ ছাড়া সভায় আরো জানানো হয় হয়,আইসোলেশন থাকা রোগিদের সেম্পল বিশেষ ব্যাবস্থায় চট্টগ্রামের ফৌজদারহাট সংক্রামণ ব্যাধি হাসপাতাল পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।যদি করো নমুনা পজেটিব হয় তাহলে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হবে।এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল করিম বলেনঃ-সন্দ্বীপ উপজেলায় কোন করোনা পরীক্ষা কোনো ব্যাবস্থা নেই তবে প্রতিরোধ জরুরি ভিত্তিতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে সন্দ্বীপবাসীদের ভীতিমুক্ত থাকা ও আতংকমুক্ত না হওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]