দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কালচারাল একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কবি বিদ্যুৎ সরকার, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, একাডেমির সাবেক গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা। পরে সঙ্গীত পরিবেশন করেন, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন।

আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ যেখানে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজের উন্নয়ন ও পরিবর্তনের কথা বলেছেন, সেখানে নজরুল তার কলমকে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এ দুই কবির সাহিত্য ও শিল্পকর্ম আরও গভীরভাবে চর্চা করতে আহবান জানান। আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]