শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে বিএনপি: সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

Share the post
মোঃরাশেদ খান,ভোলা : ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বলতেন, শ্রমিকের দুটো হাতই দেশের উন্নয়নের চাবিকাঠি। তার সময়েই শ্রমিকদের কল্যাণে নেয়া হয় যুগান্তকারী পদক্ষেপ।’
আজ বুধবার (১১জুন)  দৌলতখান উপজেলা ও পৌর শ্রমিকদল আয়োজিত দৌলতখান টাউনহল রুমে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রমিকরা হলো আমাদের দেশের চালিকা শক্তি। শ্রমিকদের শ্রমে, ঘামে এবং ত্যাগে রচিত হচ্ছে বাংলাদেশের কৃষি, শিল্প ও অর্থনীতি। আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ  সম্পাদক শাহজান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা আবুল বশির, মোঃ ছিদ্দিক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  যুবদলের আহ্বায়ক  মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবুহেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক  জহিরুল ইসলাম জহির পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন সদস্য সচিব হাসান শিকদার উপজেলা ছাত্রদলের আহ্বায় সঞ্জিত মৃধা ও সদস্য সচিব সোহান পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান সহ বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]