বগুড়ায় ধানক্ষেতে কৃষকের বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো পুলিশ

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে এই অভিযান পরিচালিত হয়।
শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতোর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই শাহিনুর আলম। তিনি ধানক্ষেতে কৃষকের বেশে অপেক্ষা করেন এবং সঠিক সময়ে আসামিকে চিহ্নিত করে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে শিবলু মিয়া। তিনি পূর্বে এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান “Channel 21″ -কে বলেন, “সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]