বকেয়া বেতন ও বোনাস এর দাবিতে সড়ক অবরোধ

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : হেমায়েতপুর(সাভার) এর  বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সংযোগ সড়কে দুই মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে অবরোধ করেছেন। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন ছিলো।
(১ জুন) বেলা ৩টা থেকে শুরু হয়, বৃষ্টির মধ্যেই ছাতা নিয়েই অবরোধ কর্মসূচি পালন করছে।

গারমেন্টস শ্রমিকদের সূত্রে জানা যায়, গামের্ন্টসটির মালিককে সম্প্রতি শ্রমিকদের বকেয়া বেতন না দেয়ায় মালিক শহীদুল্লাহকে থানা পুলিশের হেফাজতে নেয়া হলে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন রোববার (১ জুন) এবং মে মাসের বকেয়া বেতন আগামী বুধবার (৪ জুন) দেয়ার কথা ছিল এবং এ শর্তে তাকে জামিন দেয়া হলে সকাল থেকে মালিক কারখানায় না গিয়ে পলাতক থাকে। পরে শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন।

এ সময় সড়কে যানবাহন আটকা পড়লে মানুষ চরম ভোগান্তিকে পড়েন এবং সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছে বলে জানা যায়।

ট্যানারী পুলিশ ফাঁড়ির (এসআই) মো: আমির হোসেন জানান, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে দুপুর ৩টা থেকে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর সিংগাইর সড়কটি অবরোধ করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]