গাঁজা বিক্রির সময় র‍্যাবের হাতে মহিলাসহ দুই মাদক কারবারি আটক

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে গাঁজা বিক্রির সময় র‍্যাবের হাতে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র‍্যাব) নরসিংদী।
র‍্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দিয়াবাই বাগবতি বাজারের জুলহাস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২) ও গাজীপুরের গাছা থানার দাখিল খান গ্রামের মৃত সোনা মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০)।
র‍্যাব সূত্রে জানা যায়, ১৮ মে (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি দল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেঘনা বাজারের বঙ্গারচর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
সহকারী পরিচালক জুয়েল রানা বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার সহ সমাজের বিভিন্ন কল্যাণে কাজ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় রবিবার ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এরা দুইজন যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক পেশায় জড়িত এবং নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদ্বয়ের বিরুদ্ধে  মাদক আইনে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]