ভোলায় কেয়ারগিভিং ও ড্রাইভিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১,ভোলা : ভোলায় ‘কেয়ারগিভিং ও ড্রাইভিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র ও টুলস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে মঙ্গলবার, ১৪ মে ২০২৫, জিজেইউএস-এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রকল্পভুক্ত পরিবারের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল এবং পিপিইপিপি ইইউ প্রকল্পের সমন্বয়কারী ও উপ-পরিচালক মো. আবুবকর। স্বাগত বক্তব্য প্রদান করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেইউটিটিআই-এর প্রশিক্ষক ববিতা আক্তার।

প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই প্রশিক্ষণ প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]