মুদি দোকানে আগুন,নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের লিক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। (১০ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে নরসিংহপুর এলাকায় করিম মিয়ার মুদি দোকানে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় স্থানীয় এলাকাবাসী  জানান, সন্ধ্যা প্রায় ৭টার দিকে দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও সড়কে তীব্র জ্যাম এর  কারণে এক ঘণ্টা পরও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। এই সময়ে তারা নিজেরাই  পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে, দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় জনমনে ভয়াবহ বিস্ফোরণের ভয় দেখা দিয়েছিল।জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, যানজটের কারণে দেরি হলেও, ডিইপিজেডসহ ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]