মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

Share the post

মোঃ নাজমুল হাসান ভূঁইয়া,মাভাবিপ্রবি প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বলা হয়। অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়। এ ইউনিটে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন আবেদন করেন, যার মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রে অংশগ্রহণ করে ৭,৩০৭ জন।

ভর্তি পরীক্ষা চলাকালীন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, “পরীক্ষা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাভাবিপ্রবি কেন্দ্রে ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, মাভাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (CRC)’ এবং ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয় তথ্য সহায়তা কেন্দ্র, দেওয়া হয় দিকনির্দেশনা। জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা সহায়তা করে এবং অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামস্থলের ব্যবস্থা করে ছাত্রসংগঠনগুলো। এছাড়াও পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। এরপর ২ মে অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশিত হয় ৫ মে। সাধারণত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]