কুয়েটের ভিসি ও প্রো-ভিসি অপসারণে ইবিতে আনন্দ মিছিল

Share the post

 সুবংকর রায়, ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অপসারণ করায় আনন্দ মিছিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় তারা বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এই মিছিল বের হয়। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জমায়েত হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘এই মুহূর্তে খবর এল, ভিসি মাসুদ পালিয়ে গেল’, ‘যে হবে স্বৈরাচার, তাকে বলব বাংলা ছাড়’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হাসিনা গেছে যেই পথে, মাসুদ গেছে সেই পথে’, ‘আমাদের সংগ্রাম চলছেই, চলবে’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষর্থীরা বলেন, হাসিনা যে পথে গিয়েছিল, আজ ভিসি মাসুদও সেই পথে যেতে বাধ্য হয়েছেন। হাসিনার বিরুদ্ধে যেমন দেশের সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি গত কয়েক দিনে ভিসি মাসুদের পদত্যাগের দাবিতে দেশের ছাত্রসমাজ আরেকবার ঐক্যবদ্ধ হয়েছিল।
হুঁশিয়ার করে তারা আরও বলেন, তাই অন্তর্বর্তী সরকারের কেউ হোন বা যেকোনো ভিসি হোন, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়ার আগে ভেবেচিন্তে যাবেন। নতুবা আপনাদের গন্তব্যও একই রকম হবে। আপনাদেরও হাসিনার পথে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]