এস এস সি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বহিষ্কার ৭ শিক্ষক,কেন্দ্র সচিব কে অব্যহতি

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা : সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ কেন্দ্র সচির এস.এম. রফিকুজ্জামানের দৃষ্টিতে আনলে তিনি দায়িত্বরত ৭ শিক্ষককে বহিষ্কার করেন।

পরে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম. রফিকুজ্জামানকে দায়িত্ব অবহেলার অভিযোগে তাকেও অব্যাহতি দিয়েছেন। একইসাথে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোয়ারা আক্তারকে ঐ কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। আজ সোমবার বিষয়টি জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার।

গত সোমবার (২১ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার জানান, পাবলিক পরীক্ষা পরিচালনা বিধি লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণকে পূর্বেই সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ এবং আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেন এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশ করেন। পরবর্তীতে তাদের হাতে নাতে ধরা হলে সঙ্গে সঙ্গে তাদের বহিষ্কার করা হয়।

এছাড়াও পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়। তারা হলেন, বেবগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক এবং রাশিদা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]