চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি : আন্দোলনের ধারাবাহিকতায় কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শনিবার (১৯ এপ্রিল) সারা দেশের ন্যায় ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে নিজ  প্রতিষ্ঠানের সামনের ফটকে লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও গুরুত্বপূর্ণ স্থানে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করেছ।

এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পাশাপাশি, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করেছে বলে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রতিনিধি আরাফাত সিয়াম জানান।

এসময় কারিগরি ছাত্র আন্দোলন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহিম,আবু সুফিয়ান,শাহারিয়া হোসেন,আশরাফুল, তোহারসহ কয়েক শতাধিক শিক্ষার্থী রাইজ ইন রেড কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]