“সাভার থেকে গ্রেফতার ভাইরাল ক্রিম আপা”

Share the post
মাহমুদুল ইসলাম সাগর, জেলা প্রতিনিধি :  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া  আলোচিত শারমিন আক্তার শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ভিডিও ভিও বাড়াতে ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে বিভিন্ন নিষ্ঠুর আচরণের অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান ।

বৃহস্পতিবার রাতে তার গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) মো. কামাল হোসেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শারমিন শিলা পেশায় আসলে একজন বিউটিশিয়ান। বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। এমন ই একটি ভিডিও  ৩০ মার্চ বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার বাচ্চা মেয়ে কে জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি তার ছেলে ও মেয়েকে জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। এছাড়া তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো,তার এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামাল হোসেন জানান, গতকাল রাতে শারমিন এর বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]