ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ইবিতে বিক্ষোভ

Share the post
নূর ই আলম,ইসলামী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি: ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। From the river to the sea, Palestine Will be Free স্লোগানকে সামনে রেখে #GlobalStrikeForGaza এর সমর্থনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজ তারা মুখে কুলুপ এটে বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]