নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ, ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : নেত্রকোনা জেলার আটপাড়ায় এক মাছ চাষির মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে শোকরান খানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত সোমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন (৩১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে। মাছ চাষী শোকরান খান সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে।
অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা রহিম মিয়ার ছেলে সাগর মিয়া (২২) ও সিরাজ মিয়ার ছেলে কামরুল মিয়া (২৮)।মাছ চাষী শোকরান খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। এছাড়া ফিসারীর পাশে কিছু অংশে ফসল উৎপাদন করি। চলতি বছর আমি ৬০ শতাংশ জমিতে মাছ চাষ করেছি।
তিনি বলেন, গত রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাগর মিয়া, ও কামরুল মিয়া আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। বিষপ্রয়োগ করার কারণে আমার প্রায় দুই লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মাছ চাষী শোকরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]