শহীদদের স্মরণে দুর্গাপুরে সিপিবির আলোক  প্রজ্জ্বলন 

Share the post
নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা:একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে  শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।
মঙ্গলবার  (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক  কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা।
আলোচকরা বলেন,১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তারা লাখো নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার ৫৪ বছর পরও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তারা বলেন,গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। যারা দেশবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা করে, তাদের রুখতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
এই আয়োজন সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে আরো আলোচনা করেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,উপজেলা  যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]