ববি উপাচার্যের নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি

Share the post
রহমান রাজিব, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অফিসিয়াল ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে 01894096200 নাম্বার থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।রবিবার (২৩ মার্চ) বিষয়টি জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সাল মাহমুদ বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে  বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তমূলক বার্তা ও টাকা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত নাম্বারটি মাননীয় উপাচার্য  মহোদয় অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল  নাম্বার নয়। সুতরাং এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
উপাচার্যের নামে ব্যবহৃত ফেইক বার্তাতে বলা হয়, আমি(উপাচার্য) সিমিত সময়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। সেজন্য আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এসময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাঁকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]