নেত্রকোনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর মূর্তি ভাঙার ভিডিও ছেড়ে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি সৃষ্টির অভিযোগে নেত্রকোনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় শনিবার (১৫ মার্চ) বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রোববার (১৬ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার তরুণের নাম জোবায়েদ ইসলাম (২২)। তিনি জেলার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে। জোবায়েদ পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মো. জোবায়েদ’ নামে দুটি পৃথক আইডি ও ‘আসেন বিনোদন নেই’ নামে একটি পেজ পরিচালনা করেন। এ ছাড়া টিকটকে তার একটি আলাদা আইডি আছে। এসব পেজ ও টিকটকের আইডিতে তিনি বিভিন্ন সময়ে হিন্দু দেব–দেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ান। বিষয়টি নজরে আসার পর নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত স্মার্টফোনও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে সন্ধ্যায় বারহাট্টা থানায় তার নামে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠায়।
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি জোবায়েদের স্মার্টফোনেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এ ছাড়া মূর্তি ভাঙায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]