নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

Share the post

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁ শহরের খলিসাকুড়ি মোড় এলাকায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী বিলকিস বানু (৫০)।
সদর থানায় এস,আই আনিসুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী
নওগাঁ সদর হাসপাতাল থেকে ডায়ালাইসিস করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক অপর দিক থেকে দ্রুতগতিতে এসে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পরিবহণ ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতর পরিবার থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,মালামা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]