বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে আয়োজন করা দুটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি: বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিয়ে-খতনা অনুষ্ঠান বন্ধ করলেন জেলা প্রশাসন। গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ রামকাঠীর বাসিন্দা মো. জামাল হাওলাদারের বাড়িতে সুন্নতে খতনার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিদেশ ফেরতসহ পাঁচশতাধিক অতিথিদের আমন্ত্রণ করা হয়। জুমার নামায শেষে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করে অনুষ্ঠান বন্ধ করে দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অপরদিকে পাশের চরআইচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সেখানেও ৪ থেকে ৫ শত লোকের আয়োজন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেছেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাকির হোসেন আজাদ, মেট্রোপিলটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]