খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি

Share the post
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ৩ নিহত এবং আরো ৯জন আহত হয়েছে। নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। আহত ৯জনের মধ্যে ৪জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে (আনুমানিক সাড়ে ১০টা) জেলা শহরের নারানখখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে কেউ নিশ্চিত করেনি। এরপর রাতেই ১২জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা।
তিনি জানান, গুরুতর আহত ৪জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহতদের কয়েকজন গুলিবিদ্ধ।নিহতদের মধ্যে জুনান চাকমা ও রুবেল এর বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায় বলে জানা গেছে।
এরআগে বৃহস্পতিবার বিকালে জেলার দীঘিনালায় দুইপক্ষের বিরোধের জের ধরে সেখানে লারমা স্কয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন ৫জন।
খাগড়াছড়ি সদরে বুধবার চুরির অভিযোগে মো: মামুনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় বাঙ্গালী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এনিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ আইন শৃংখলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ‌ সাংবাদিকদের জানান, পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে শুক্রবার দুপুর দুইটা থেকে রাত ৯ টা পর্যন্ত খাগড়াছড়ি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]