চরভদ্রাসনে এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে জাকেরের সূরা হইতে পদ্মা নদী ভাঙার মাথা (১১৯০মিটার) রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল অ্যান্ড ব্রাদার্স অনুকুলে কাজ নেওয়া সাব কন্টাক্টে ঠিকাদার মো. বেলায়েত হোসেন, কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে। হাডসোল্ডার করে বেড প্রিপারেশন এর পর তিন ইঞ্চি খোয়া ধরা থাকলেও ঠিকাদার রাস্তার পুরানো খোয়া লাঙ্গল দিয়ে চাষ দিয়ে লুজ করে দুই পাশে সাইড করে রেখে, পরে আবার এই খোয়া দিয়েই কাজ করার পায়তারা করছেন। এর ফলে নতুন ২২ লাখ টাকার খোয়া না দিয়েই নির্মাণ কাজ শেষ করে চলেছেন।
 এই রাস্তার কাজ তদারকীতে  উপজেলা এলজিডির সার্ভেয়ারের বিরুদ্ধে নির্মাণ কাজ তদারকিতে গাফলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলজিইডির ২০২৩-২৪ অর্থ বছরে ভি আর আর পি, প্রকল্পের পুরাতন রাস্তা কার্পেটিং কাজের অনুকুলে প্রায় ৭৩ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল এন্ড ব্রাদার্সের অনুকুলে কাজ নেওয়া সাব কন্টাক্টে ঠিকাদার মোঃ বেলায়েত হোসেন,
স্থানীয়দের অভিযোগ,এ ভাবে উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্ধে অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীদের।
সরেজমিনে রাস্তার কাজে স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি। এমনকি নির্মাণ কাজের কোন টেস্ট না করেই নির্মাণ কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাবেক চেয়ারম্যান দিপু খান বলেন, আমরাও ঠিকাদারি করেছি আমার জীবনের যত অনিয়ম দেখেছি তারমধ্য সর্বশ্রেষ্ঠ অনিয়ম হয়েছে এ রাস্তায়। সাব কন্টাক্টে দেয়া ঠিাকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে  কাজ সম্পূর্ণ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ঠিকাদার।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল অ্যান্ড ব্রাদার্সের মালিক কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে অভিযোগের তোয়াক্কা না করে বলেন, আমি কাজটি বিক্রি করে দিয়েছি। কাজের মান এলজিইডি তদারকি করে বিল দিবেন।এলজিইডির  উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, এই কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীনে টেন্ডারের চুক্তি মূল্য ধরা হয়েছে, প্রায় ৭৩ লক্ষ টাকা। উন্নয়ন কাজের চুক্তি মোতাবেক কাজ না হলে এবং কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম  বলেন, এ সড়কে অনিয়ম হচ্ছে সেটা আমার জানা নেই। সড়কে কাজে অনিয়ম হচ্ছে এমন কোনো অভিযোগ এলাকাবাসী আমাকে জানায়নি। ফরিদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান বলেন, খোঁজ-খবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]