দেশের সংবিধান পরিবর্তন আনা উচিত:সারজিস আলম.

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়,মুন্সিগঞ্জ প্রতিনিধি :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন দেশের বর্তমান সংবিধানে দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের মানুষের সাথে সাংঘর্ষিক যে ধারাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত। নতুনভাবে সাজানো উচিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরে ঢাকা বিভাগের প্রথম জেলা হিসেবে রোববার বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন। সমন্বয়ক সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সম্রাজ্যে সম্রাজ্যে, দেশে দেশে, জাতিতে জাতিতে, যতো বিভাজন ঘটানো হয়েছে। যতো ধংস ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে। সেটি হচ্ছে ঐক্য ভেঙে দেওয়া হয়েছে।

এ সময় তিনি সবাইকে দেশের স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল সকালে মুন্সিগঞ্জ এসে পৌঁছায়। পরে আন্দোলনে নিহত ৯ জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। মতবিনিময় করেন স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও। গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল ফরাজি,মোহাম্মদ সজল ও নূর মোহাম্মদ ডিপজল।

এছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত শতাধিক ছাত্র-জনতা। এছাড়া আন্দোলনে বিভিন্ন সময়ে মুন্সিগঞ্জের আরও ৬ জন ঢাকায় নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]