নেত্রকোনায় ৫ মামলায়, সাবেক দুই এমপিসহ আসামি ৬২৯

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ, নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান।নেত্রকোনার চারটি থানায় আরও পাঁচটি মামলা হয়েছে। গতকাল রোববার রাত ৮টা থেকে ১২টার মধ্যে কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী ও সদর মডেল থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়। পাঁচ মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ২২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪৭০ জনকে।
দুর্গাপুর থানার মামলায় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ এবং সদর থানায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খানকে আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। এ নিয়ে গত ১৭ আগস্ট থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ৯টি থানায় ১৯টি মামলা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। একটি মামলায় কাটলি এলাকার বাসিন্দা মো. আল আমিন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করেন ৮০ জনকে। অপর মামলাটির বাদী কুড়পাড় এলাকার শেখ মোহাম্মদুল্লাহ। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান করে সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খানসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৫০ জনকে। কলমাকান্দা থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন চারুলিয়া গ্রামের রিটন মিয়া। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেককে প্রধান করে ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৮০ জনকে। খালিয়াজুরী থানায় চাঁদাবাজি ও মারধরের মামলার বাদী জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলাম। মামলায় ১০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়। দুর্গাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন বরুঙ্গা গ্রামের আবু সিদ্দিক নামের এক ব্যক্তি। মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদকে প্রধান করে ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়। এ নিয়ে গত ১৭ আগস্ট থেকে আজ সকাল পর্যন্ত জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে ১৯টি মামলা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা ২ হাজার ৫৭ জন। তাঁদের মধ্যে ৭৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। ছয়টি মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান আসামি করা হয়। আর তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়।
মামলার বিষয়ে জানতে শামছুর রহমান, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ, আশরাফ আলী খানসহ অন্যদের মুঠোফোনে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের এ নেতারা আত্মগোপনে আছেন।নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯টি থানায় ১৯টি মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]