জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

Share the post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশের জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জঙ্গল থেকে আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, আমাদের কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জায়গাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ নিরাপদ মনে করে এই স্থানে মরদেহটি ফেলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পুলিশও বিষয়টা জেনেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, জাহাঙ্গীরনগর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]