১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

Share the post

চট্টগ্রাম সংবাদ : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগর এর একটি কনভেনশন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।No description available.

উক্ত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম, সদস্য দোস্ত মোহাম্মদ ও প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী।No description available.

২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজের সঞ্চালনায় উক্ত এই আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন-১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়, আজকের এই দিনে জাতির পিতা সহ তার সকল পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে আর এই হত্যার পিছনে মূল নায়ক হিসাবে কাজ করেছে বিএনপি’র জিয়াউর রহমান।

বর্তমানে বিএনপির জামাত এদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তাই আমাদের সকলের উচিত এই সকল বিএনপি জামাতকে এদেশের মাটি থেকে উচ্ছেদ করে দেশের মাটিতে শান্তি বিরাজ করে আওয়ামী লীগ সরকারকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সকল আওয়ামী সদস্যদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে যাতে নৌকার বিজয় সুনিশ্চিত হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা আরো অগ্রগতি লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]