কয়েক মিনিটেই চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনে দক্ষ তারা

Share the post

চট্টগ্রাম সংবাদ: প্রথমে চোরদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল সংগ্রহ করতো। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দিতো। তাছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডেও ব্যবহৃত হয় এসব মোবাইল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপ-পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন এসব তথ্য জানান।

এর আগে বুধবার (৬ এপ্রিল) অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল, আইএমইএই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপসহ তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফেনীর নতুন বাজার এলাকার মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদ (২০), সাতকানিয়া ৯ নং ওয়ার্ডের পশ্চিম হাটিয়া এলাকার কবির আহমেদের ছেলে হাবিবুল্লাহ মেজবাহ (২৫), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার বদিউল আলমের ছেলে মো. রাশেদ (২০)।

চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন, সিডিএ মার্কেট্, রিয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডিতে বুধবার (৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালায় পুলিশ। এসময় ১১৭টি চোরাই মোবাইল ও ৩টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশের ভাষ্য, পুরাতন রেলস্টেশনে বাগদাদ হোটেলের গলিতে সাজ্জাদকে সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার হাতে থাকা ১১টি শপিং ব্যাগে ৩৫ টি মোবাইল ফোন পাওয়া যায়। সাজ্জাদ পুলিশের কাছে স্বীকার করে এসব মোবাইল চোরাইকৃত। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সিডিএ মার্কেট রয়েল প্লাজায় অবস্থিত ইনোভেটিভ ফোন কেয়ার এর প্রোপাইটর মো. হাবিবুল্লাহ মিসবাহ এবং তার কর্মচারী মো. রাশেদের কাছে চোরাইকৃত মোবাইলগুলোর আইএমইআই পরিবর্তন করতে যাচ্ছিল। তারা মাত্র কয়েক মিনিটেই সব ব্র্যান্ডের মোবাইলের আইএমইআই পরিবর্তন করতে পারে।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, সাজ্জাদের দেওয়া তথ্য মতে সিডিএ মার্কেট ও তামাকুণ্ডি লেইনে তল্লাশি চালিয়ে হাবিবুল্লাহ মিসবাহ ও তার কর্মচারী রাশেদকে গ্রেফতার করা হয়। সেখান থেকে আরও বেশ কয়েকটি চোরাই মোবাইল এবং আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘তারা আইএমইআই পরিবর্তন করে বিভিন্ন জেলায় তা সরবরাহ ও বিক্রি করতো। এছাড়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা এসব মোবাইল ব্যবহার করে থাকে।’

তিনি আরও বলেন, ‘তারা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কয়েক মিনিটে আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলে। এছাড়া যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলের লক খুলে তা আবার বিক্রি করে দিতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]