রাহুল বাসফোরের হত্যাকারিদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Share the post

মোঃ নুর আলম আজাদ গাইবান্ধা প্রতিনিধি ৷৷ গাইবান্ধার পুরাতন জজ কোর্ট এলাকার বাসিন্দা হরিজন সম্প্রদায়ের প্রদীপ বাসফোরের সন্তান রাহুল বাসফোরকে কুড়িগ্রামে হত্যার প্রতিবাদে
গাইবান্ধা প্রেসক্লাবের সামনে গতকাল রোববার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ হরিজন্য ঐক্য পরিষদ জেলা শাখা এই
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার নেত্রী মাসুদা আক্তার,
হরিজন সম্প্রদায় জেলা সভাপতি কির্ত্তন বাসফোর, সাধারণ সম্পাদক সন্তোষ
বাসফোর, উপদেষ্টা দিলিপ বাসফোর, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের
সন্তোষ বাসফোর, হরিজন ঐক্য পরিষদের দীলিপ বাসফোর, অন্তর বাসফোর, মৌ
বাসফোর, বাসফোর কল্যাণ পরিষদের সোহেল বাসফোর, দয়াল ডোম, রাজেশ
বাসফোর, নিহত রাহুলের মা পারুল বাসফোর, বাবা প্রদীপ বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, গত ৬ মার্চ গাইবান্ধা ¯^াধীনতা প্রাঙ্গণ হরিজন পল্লীর বাসিন্দা
রনি বাসফোরের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে রাহুল বাসফোরসহ অন্যান্যরা
কুড়িগ্রামে যায়। বিয়ের পরদিন ৭ মার্চ সকালে নাচ গানের অনুষ্ঠান চলাকালে
কনে পক্ষের লোকজনের সাথে বর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির
একপর্যায়ে কুড়িগ্রামের জগদীশ বাসফোরের ছেলে সন্ত্রাসী বিজয় বাসফোর
বর পক্ষের রাহুল (১৫) কে ছুরিকাঘাত করে। ফলে ঘটনাস্থলেই রাহুল বাসফোরের মৃত্যু
হয়। পরে নিহত রাহুলের বাবা প্রদীপ বাসফোর ৬ জনকে আসামি করে
কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করলে প্রধান আসামি বিজয় বাসফোরকে
পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা
অবিলম্বে দ্রুত সকল আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]