দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসিমকে হুমকি।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা জেলা প্রতিনিধি : নানবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় জীবন নাশের হুমকিসহ লাশ গুম করার হুমকি দেয়া হয়েছে স্যাটলাইট টেলিভিশন দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি এমডি অসিমকে। তথ্য প্রমানের ভিত্তিতে আইনের আশ্রয় নেবেন বলে ইতোমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন। হুমকির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়।

সাংবাদিক অসিম বলেন-গত ২৯ জানুয়ারি প্রথমে আমাকে গুম করে হত্যার হুমকি দেওয়া হয়। যার অডিও রেকর্ড সংরক্ষিত আছে। পরে ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আবারো দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া ৩০ জানুয়ারি রাতে রূপসা ব্রিজ থেকে কর্মস্থলে ফেরার পথে বাইপাসে আমাকে গাড়ি রোধ করে, কিল ঘুষি সহ শারীরিক নির্যাতন করে। কোন রকমের প্রাণে বেচে এসে খুলনায় ফিরে, বিষয়টি আমার শুভাকাঙ্খীর দের জানাই

প্রসঙ্গত, গোপালগঞ্জের মাটিতে জন্ম নেয়া আপোষহীন প্রতিবাদী সাংবাদিক অসিম খুলনায় টেলিভিশন সাংবাদিকতায় কর্মরত থেকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দেশ টিভিতে সংবাদ প্রচার করে আসছে। সাম্প্রতিক সময়ে তার এসব সংবাদের মধ্যে রয়েছে যশোরের “ভবদহে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্নীতির মহাউৎসব, শত শত কোটি টাকা পানির জলে।” “জুতার মালা পরিয়ে, মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।” “প্রেমে ব্যর্থ : মানসিক ভারসাম্য হারিয়ে, ৮ বছর ধরে শিকলবন্দী খুলনার মিজান” “ছাত্রলীগের ৪ নেতা কুয়েট থেকে ”চিরতরে” বহিষ্কার, ৪০ জনের শাস্তি। সন্তুষ্ট নয় শিক্ষকের পরিবার” “ফেসবুকে প্রেম তেরখাদা-কালিয়া : মেহেদির রঙ না মুছতেই যৌতুকের বলি হলো শ্রাবণী।” “মায়ের জায়গা যখন বৃদ্ধাশ্রমে…খুলনায় ”মা” কে ফেলে দিয়েছে রাস্তায়।” “শিক্ষকের মৃত্যু: মানসিক চাপে ছিলেন অধ্যাপক সেলিম, ৪৪ শিক্ষার্থীকে শোক ।” “সীমাহীন সমস্যায় খুলনা শহর, অনন্তহীন ভোগান্তিতে নগরবাসী।” “করোনার মধ্যে বেড়িবাঁধের টাকা হরিলুট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]