মায়ের পর এবার একসঙ্গে তিন মেয়ে মেম্বার নির্বাচিত

Share the post
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের পথ অনুসরণ করে এবার পঞ্চম ধাপের নির্বাচনে একসঙ্গে তার তিন মেয়ে সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত এই তিন মেম্বার সিদ্ধান্ত নিয়েছেন— সেবা নেওয়ার জন্য কোনো ভোটারকে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। তারাই যাবেন ভোটারের ঘরে ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা।
বারবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের বড় মেয়ে মোসা. হালিমা বেগম (৪৩) নির্বাচিত হয়েছেন উপজেলার বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে। মেজ মেয়ে মোসা. নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। আর ছোট মেয়ে মোসা. শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন একই উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডে।
বড় মেয়ে মোসা. হালিমা বেগম যুগান্তরকে বলেন, তাদের মরহুম বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। তারা এখনও সেই কষ্ট ভোলেননি। তাদের মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে তার ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই তারা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন। সেই থেকে তারা তিন বোন ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষ তাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে নির্বাচিত করেছেন। এখন তারা প্রতিদিন এলাকার ঘরে ঘরে ঘুরে মানুষের সমস্যা শুনবেন তাদের পাশে দাঁড়াবেন। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা। তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে রেখেছেন সক্রিয় ভূমিকা। তিন মেয়ের এমন বিপুল বিজয়ে দারুন খুশি তাদের মা আলেয়া বেগম।
স্থানীয় ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, মায়ের পর এবার তার তিন মেয়ের এমন বিপুল বিজয়ে তারা উচ্ছ্বসিত। এলাকার সব শ্রেণিপেশার মানুষ তাদের পাশে রয়েছেন। সব মানুষ তাদের ভোট দিয়েছেন। তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]