লাল সবুজের মহোৎসবে মুখরিত হাতিরঝিল

Share the post

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে লাল সবুজের মহোৎসব বিজয়ের ৫০ বছর পূর্তি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এফবিসিসিআইয়ের উদ্যোগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই মহোৎসবের। হাতিরঝিল এমফিথিয়েটারে সন্ধ্যা শুরু হয়েছে এই বর্ণিল আয়োজন। লাল সবুজের মহোৎসব আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

এদিকে উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অতিথি হিসেবে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন।

এছাড়াও ১৬ দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন থেকে পর্যায়ক্রমে আরও থাকছে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় প্রতিটি শাখার স্বনামধন্য প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠানমালা।

এদিকে স্ব-স্ব পরিবেশনা নিয়ে এতে উপস্থিত থাকছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, রবীন্দ্র, নজরুল, লোকসংগীত, আধুনিক ও ব্যান্ড সংগীতের স্বনামধন্য শিল্পীরা। নৃত্য, মঞ্চনাটকের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের বিশেষ পারফরম্যান্স। এছাড়াও থাকছে শিশু-কিশোর ও বিশেষ শিশুদের (প্রতিবন্ধী) পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]