স্কুলে ভর্তিতে পরিচালনা পর্ষদের কোটা থাকবে না

Share the post

স্কুলে ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোটা রাখা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এছাড়া সব স্কুলের আসন সংখ্যা মাধ্যমকি ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। সরকারি স্কুলের লটারি হবে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ১৯ ডিসেম্বর।এবার সরকারি স্কুলের পাশাপাশি রাজধানী, মহানগর এবং জেলা সদর উপজেলার স্কুলের ভর্তি নিয়ন্ত্রণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে লটারির মাধ্যমে।

২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই সময়ের মধ্যে স্কুলগুলোকে তাদের আসন সংখ্যাও জানাতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি ১৫ ডিসেম্বর, বেসরকারিতে ১৯ ডিসেম্বর।রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি ৫ হাজার টাকা, নন-এমপিওতে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকা নেয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি ভর্তি ফি নেয়া যাবে না। কর্তৃপক্ষ জানায়, এবার স্কুল ভর্তিতে পরিচালনা পর্ষদের জন্য কোন কোটা রাখা যাবে না।শিক্ষকরা বলছেন, কেন্দ্রীয়ভাবে লটারি করার সিদ্ধান্ত ভাল হয়েছে। তবে ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থীদের স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একজন সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]