মাগুরার নির্বাচনী সংঘাতে একই পরিবারের নিহত ৪

Share the post

মাগুরার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে সংঘর্ষে একই পরিরারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন দক্ষিণ জগদল গ্রামের শাহাবাজ মোল্লার ছেলে সবুর মোল্লা ও কবির হোসেন এবং তাদের চাচাতো ভাই রহমান মোল্লা ও ইমরান।

পুলিশ জানায়, সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল হোসেন। কিন্তু তফসিল ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা সৈয়দ আলী নামে আরেক প্রার্থীকে সমর্থন দেন। এনিয়ে কয়েক দিন ধরে নজরুল ও আলী সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

বিকেল চারটার দিকে নজরুলের লোকজন আলীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]