লালমনিরহাটে রোহিঙ্গা তরুণ-তরুণী আটক

Share the post

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পাটগ্রাম রেলস্টেশন থেকে শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানায় পাটগ্রাম থানা পুলিশ।

থানা সূত্র আরও জানায়, আটকরা হলেন- মিয়ানমারের মন্ডু জেলার কুরহালি থানার নয়াপাড়া গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে আনস (২২) ও একই এলাকার ওসমান গণির মেয়ে সেতুফা বেগম (১৮)। তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জানান, তারা ২০১৭ সালে বাংলাদেশে আসেন এবং কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। দুদিন আগে তারা অবৈধভাবে সীমান্ত পথে ভারত হয়ে নেপালে যেতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আসেন। দহগ্রাম হয়ে তারা ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাদের মারপিট করে শনিবার রাতে ফের বাংলাদেশে পুশব্যাক করে।

ওসি আরও বলেন, শনিবার রাতেই তারা পাটগ্রাম রেলস্টেশনে আসে। আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটকে খবর দেয়।

মেয়র তাদের পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পাটগ্রাম পৌরসভা কার্যালয়ে নিয়ে যান এবং থানায় খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]