মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অভিযান

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।২৮ আগস্ট রবিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে উপজেলার বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়।এ সময় অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে করাত-কল লাইসেন্স বিধিমালা,২০১২ এর আওতায় একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপশি ৬টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন,বন বিভাগের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রমূখ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান
সংরক্ষিত এলাকায় অবৈধ করাতকল বিষয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে, এরই পরিপ্রেক্ষিতে আজকে অবৈধভাবে স্থাপিত করাতকলগুলো বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]