ঝালকাঠির কাঠালিয়ার আগুনে বসত ঘর পুড়ে ছাই

Share the post
মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠির কাঠালিয়ায় মুন্সিরাবাদে মরহুম আঃ জব্বার মাস্টারের বসত ঘর আগুনে পুড়ে ধ্বংশস্তুপে পরিনত হয়েছে।আজ ১৬ আগষ্ট সোমবার বিকালে উপজেলার মুন্সিরাবাদ গ্রামে মরহুম আঃজব্বার মাষ্টারের বসত ঘরে আগুন লাগে ঘরের মূল্যমান জিনিষপত্রসহ ২৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানান, বিকালে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ‍মুহুর্তের মধ্যে মালামালসহ পুরো ঘর পুড়ে ধ্বংশস্তুপে পরিনত হয়। গ্রামবাসীরা প্রথমে বালতি ও কলসির পানি দিয়ে চেষ্টা করলে তাতে কোন কাজে আসেনি।
কাঠালিয়া ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে পৌছার পূর্বেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ফলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ৫নং শৌলজালিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ও জেলা পরিষদের সদস্য এস,এম,আমিরুল ইসলাম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]