বগুড়ার শেরপুরে শত্রুতার জেরে কৃষকের সবজি চারাগাছ ধ্বংস

Share the post

রোকোনুজ জামান (রকি),বগুড়া জেলা প্রতিনিধিঃ শেরপুরে রাতের আধাঁরে কৃষকের জমির মরিচ ও লাউ গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক ২ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখে হতবাক হন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম। এ ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালশীমাটি (পূর্বপাড়া) গ্রামের কৃষক আব্দুর রহিমের জমিতে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান, কিছুদিন আগে আমি আমার নিজের প্রায় ১ বিঘা জমিতে দেড় হাজারের মত মরিচ চারা ও পাঁচশত লাউ গাছের চারা লাগিয়েছিলাম। মরিচ গাছগুলোতে মরিচ এবং লাউ গাছগুলোতে লাউ ধরা শুরু করেছে। যা থেকে এ বছর প্রায় ৩০ হাজার টাকা আয় হতো।

তিনি আরো বলেন, সকালে আমি জমিতে কাজ করতে গিয়ে দেখি প্রায় ২ শতাধিক মরিচ ও লাউ গাছ কাটা পড়ে রয়েছে। এতে আমার প্রায় অর্ধ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমার প্রতিবেশী মোঃ নুরুজ্জামান, মোঃ আঃ হালিম এবং মোঃ নাঈম হোসেনের সাথে আমার দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়ে কলহ বিবাদ চলে আসছিল। তাই আমার বিশ্বাস উপরোক্ত বিবাদীরা পুর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শত্রুতা বসত এ ধরণের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]